সোনারগাঁয়ে ধর্ষণে বাঁধা দেয়ায় হামলা ও হুমকির অভিযোগ

প্রকাশিত

 

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে মো: জামান (৫৫) এর বিরুদ্ধে নাতনিকে ধর্ষণে বাঁধা দেয়ায় নানীর উপর হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগী রেজিয়া বেগম (৬০) তার নাতনিকে ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানি, তার উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মো: জামান (৫৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। মাদকাসক্ত অবস্থায় তার নাতনি ফেরদৌসী (১৮)-কে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে তাদের বাড়িতে প্রবেশ করে নাতনিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে রেজিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে নাতনীকে উদ্ধার করে। এ সময় তাকে মারধর, গালিগালাজ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। এই ঘটনা ভবিষ্যতে এ বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত পিরোজপুর গ্রামের মুহাম্মদ জামান বলেন, বুধবার আমি বাড়িতেই ছিলাম না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এই বিষয়ে উভয় পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান