মুচলেকা মাছুম ও মুচলেকা হাবিব

প্রকাশিত

বিশেষ প্রতিনিধি:

চলেকা মাছুম ও মুচলেকা হাবিব নামেই নামেই এলাকায় পরিচিত হয়েছে মুচলেকা দিয়ে ভাইরাল মাদক ব্যবসায়ীরা।

মুচলেকা দিচ্ছে মাদক ব্যবসায়ীরা

মুচলেকা দিচ্ছে মাদক ব্যবসায়ীরা

 

মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার পর দুই মাদক ব্যবসায়ীর নামই পরিবর্তন করে ফেলেছে এলাকাবাসী। গতকাল থেকে মুচলেকা দিয়ে ভাইরাল হওয়ার পর মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ারকে এখন মুলেকা মাছুম ও মুচলেকা হাবিব নামে ডাকে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ মুচলেকা নেওয়া একটি ষড়যন্ত্র। নয়তো এতকিছু থাকতে মুচলেকা নিতে হবে কেন? এর আগে কখনো তো মুচলেকা নেয়নি। কারন মুচলেকা শব্দটি যেন সোনারগাঁবাসী ভুলে না যায় তাই পরিকল্পিতভাবে মুচলেকা নিয়েছে। তারা আরো বলেন, মুচলেকা সোনারগাঁয়ে ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে। দেখবের বিচার শালিসেও মুচলেকা প্রথা চালু করবে। যাতে মুচলেকা শব্দটি বার বার সবার চোখে ভাসে।

এ ব্যাপারে মাসুম ও হাবিবুর জানান, আমরা ভাল হতে চাই। সমাজের মানুষে সহযোগীতা প্রয়োজন। মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি। এখন এলাকার কিছু মানুষ আমাদের দেখলেই মুচলেকা মুচলেকা বলে ক্ষেপায়। এ বিচার কার কাছে দিবো? ভালো হতে চাওয়া কি অপরাধ? দেশে তো আরো বহুত মানুষই মুচলেকা দিচ্ছে কই তাদের নামের আগে তো মুচলেকা বলে না। আমরা দুর্বল তাই?

উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, মুচলেকা দিয়েছে তাই তাদের নামের আগে মুচলেকা জুড়ে মুচলেকা মাসুম ও মুচলেকা হাবিব বলে ডাকি। এটাতো অন্যায় কিছু নয়। তারা অপরাধ করেছে বলেই তো মুচলেকা দিয়েছে। তারা মুচলেকা দিবে আমরা বললেই দোষ।

আপনার মতামত জানান