পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা

প্রকাশিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার ৯নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক আহমেদ।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই মহান উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা আরও সুদৃঢ় হোক এটাই প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। আসুন আমরা সবাই মিলেমিশে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গঠনে কাজ করি।এ সময় তিনি পৌরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন।

আপনার মতামত জানান