এক শুভেচ্ছা বার্তায় সাদিকুর রহমান সেণ্টু বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এ প্রত্যাশা ও প্রার্থনা সকলের জন্য।
এই ঈদে সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দেশের অব্যাহত উন্নতি কামনা করেন।


আপনার মতামত জানান