পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকের সহযোগী বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে পণ্যবাহী একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে সায়মন নামে ট্রাকটির চালকের সহযোগী (হেলপার) দগ্ধ হন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ মো. সায়মনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।… বিস্তারিত