সোনারগাঁয়ে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান
সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ করে সোনারগাঁয়ে জলাতঙ্ক (র্যাবিস) টিকার তীব্র সংকট থাকায় কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা চরম মৃত্যুঝুঁকি সহ আতঙ্কিত ছিল। হাসপাতালে টিকা না পেয়ে বাইরে থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছিল রোগীরা। সময়মতো টিকা না পেলে জলাতঙ্কে মৃত্যু প্রায় নিশ্চিত থাকার বিষয়টি জানতে পেরে জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে নিজস্ব অর্থায়ণে তিনি ভ্যাকসিন প্রদান করেন।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
স্থানীয়রা সংসদ সদস্যের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সোনারগাঁবাসী ।


আপনার মতামত জানান