শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা
সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে এডহক কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ আগস্ট শনিবার বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. হাফিজুল্লাহ। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের পরিবেশ এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জিয়া পরিষদ সোনারগাঁ থানা সিনিয়র সভাপতি মাসুদা বেগম। পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপি নেতা এম এ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সোনারগাঁ পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক কবির হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন, শফিকুল ইসলাম শফি, সোনারগাঁ পৌর জিয়া পরিষদের সদস্য সচিব রিপন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল, দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, সেলিম আহমেদ প্রধান, দৈনিক গণকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কাওসারুল মামুন (রাজু)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশাখা প্রেসক্লাবের সভাপতি ভিপি পারভেজ, সহ-সভাপতি মাসুদ রানা, নাগরিক টিভির সোনারগাঁও প্রতিনিধি তানভীর আহমেদ, সাংবাদিক সামির সরকার, সাংবাদিক মোক্তার হোসেন, এটিএন বাংলার সোনারগাঁ প্রতিনিধি পাপ্পু, সাংবাদিক অহিদুল্লাহ, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মনির হোসেন মোল্লাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে। একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করা সম্ভব।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত জানান