ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন হাজী আশরাফ উদ্দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আশরাফ উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকলকে হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, “মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সবসময় এলাকার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি।
ভবিষ্যতেও জনগণের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত মোগরাপাড়া ইউনিয়ন গঠনে কাজ করতে চাই।”
হাজী মোঃ আশরাফ উদ্দিন ঈদ উপলক্ষে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত জানান