আদম বেপারীর প্রতারণার ফাঁদ, একটি পরিবার নিঃস্ব

প্রকাশিত

 

বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আদম বেপারীর প্রতারনার ফাঁদে পড়ে ৯ লক্ষ টাকার বিনিময়ে কলেজ পুড়ুয়া শিক্ষার্থী মাহফুজুর রহমানকে বিদেশ পাঠিয়ে তার পরিবার আজ সর্বশান্ত। সৌদি আরবে কফি’শপে ১৫শ রিয়াল বেতনে চাকুরি দেওয়ার নামে লোড-আনলোড সাপ্লাই ভিসায় বিদেশ পাঠায় মোহাম্মদ স্বপন (৩৭) নামে আদম বেপারী। এতে ছেলেটি চরম কষ্টে দিনানিপাত করছে। এ ঘটনায় বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী প্রবাসীর পিতা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউপির ১ নং ওয়ার্ডের দুর্গা প্রসাদ (পূর্বপাড়া) গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আদম বেপারী মোহাম্মদ স্বপন, পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউপির দমদমা গ্রামের মো.মোক্তার হোসেনের ছেলে গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত মো.মাহফুজুর হোসেনকে সৌদি আরবে কফি’শপে থাকা-খাওয়া দিয়ে সর্বনিম্ন ১৫শ’ রিয়াল বেতনে চাকুরি দিবে প্রলোভন দেখিয়ে পরিবারকে প্রথম ধাপে প্রতারণার ফাঁদে ফেলে ৪ লাখ কুড়ি হাজার টাকা হাতিয়ে নেয়। এরই মধ্যে ভালো ইংরেজি জানতে হবে বিধায় তাকে IELTS কমপ্লিট করায়। গত ১১ জানুয়ারি ট্রানজিট বিমানে রিয়াদ শহরে কফি’ শপের নামে তিন মাসের (warehouse worker) লোড-আনলোড সাপ্লাই ভিসা দিয়ে বাঙালি এক দালালের কাছে পাঠায়। রিয়াদে থাকা দালাল নিনজা কোম্পানিতে ১৭শ’ রিয়াল বেতনে সাপ্লাইয়ে কাজ দেয়ার জন্য মাহফুজুর’কে নিয়ে যায়। ৫ দিন থাকার পর ভুক্তভোগী প্রবাসী মাহফুজুর জানতে পারে তাকে নিনজা নামে কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ দেওয়া হবে। সাপ্লাই কাজে যোগদান না করায় তাকে রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক টর্চার কনে। বিষয়টি জানতে পেরে রিয়াদ শহরে থাকা ভুক্তভোগী মাহফুজুরে’র আপন চাচাতো ভাই তাকে উদ্ধার করে হেফাজতে নেন।

এ ব্যাপারে আদম বেপারী মোহাম্মদ স্বপন তার সাথে লোকজন নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে বসে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও সে নানা ভা তালবাহানা করছে। পূর্ণক্ষতিপূরন ও আইনি পদক্ষেপ চেয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত জানান