নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষে আহত ৫

প্রকাশিত

 

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

এ সময় উভয় দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা, লোহাররড নিয়ে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এ সময় চাষাঢ়ার শহীদ মিনার এলাকাসহ আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। আতঙ্কিত সাধারন মানুষ নিরাপত্তার দৌঁড়ে পালাতে থাকে। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ উভয়পক্ষকে চাষাঢ়ার কলেজ রোডে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত জানান