র্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের মাদকবিরোধী এক অভিযানে তিন র্যাব কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত র্যাব কর্মকর্তারা হলো- মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে র্যাব কর্মকর্তা মাহি, ইব্রাহিম ও নজিবুল মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যান। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে র্যাবের তিন কর্মকর্তা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, র্যাবের তিন কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসী দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।
খবর


আপনার মতামত জানান