সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সর্বসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বাংলাদেশ রোক ও কারুশিল্প ফাউন্ডেশন আযোজিত ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

দিনের প্রথম প্রহরে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহ্যবাহী বটবৃক্ষের নিচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ – ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ, পুলিশ পরিদর্শক (ইনচার্জ), ট্যুরিস্ট পুলিশ, নারায়ণগঞ্জ জোন, এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন , সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি হাজী মো: শাহজাহান মেম্বার প্রমূখ।

আপনার মতামত জানান