অপপ্রচার এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ

প্রকাশিত

 

বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন।

সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক কবির হোসেন বলেন, ক্লীন ইমেজের রাজনীতিবিদ ও সোনারগাঁ পৌরসভার অভিজাত পরিবারের সন্তান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদ মেয়র প্রার্থী মোশারফ হোসেন ভাই বিরুদ্ধে কুচক্রি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। দত্তপাড়া এলাকায় রাতের আঁধারে গড়ে ওঠা চুন কারখানা মোশারফ ভাই নিজে দাঁড়িয়ে থেকে গত ১৫ দিন আগে ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেই বন্ধ কারখানায় গতকাল অভিযান চালায় তিতাস। এ বিষয়ে কয়েকটি অনলাইন মাধ্যম ও দুএকটি ফেসবুক আইডির এডমিনকে ভুল তথ্য দিয়ে মোশারফ ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এসব অবৈধ চুন কারখানা, অনিয়ম ও কোন প্রকার অনিয়মের সাথে তিনি জড়িত না। আমরা ইদানীং দেখছি একটি মহল থানা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শিক রাজনীতির সাথে জড়িত। দলের আদর্শ বিরোধী একটি কুচক্রি মহল যারা নানা অনৈতিক সুবিধা চেয়ে পায়নি, দেশ বিরোধী দলের কিছু বিপদগামী লোক ও পৌরসভা নির্বাচনে একটি বিরোধী পক্ষ নানা রকম অপপ্রচার চালিয়ে আমার বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু পৌরবাসী আমি ও আমার পরিবার সম্পর্কে অবগত। বিগত ৫ আগস্টের পরে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে পৌরসভার কোনস্থানে একটিও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেইনি। সোনারগাঁ থানা ও পৌরবাসীকে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলামের সার্বিক সহযোগীতায় বুকের মাঝে আগলে রেখেছি। কাউকে কোন প্রকার লুটপাট, হামলা, মামলা সহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে দেইনি। চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করাই যেন আমার অপরাধ। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আমার বিরুদ্ধে আনীত অভিযোগের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে, কারো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনারা যে কোন বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রমান সাপেক্ষে সত্য উদঘাটন করে সংবাদ প্রকাশ করুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমি স্পষ্টভাবে বলছি আমি কোন রকম অনিয়মের সাথে জড়িত না। আমি পৌরবাসীর মঙ্গল ও সার্বিক উন্নয়নের জন্য কাজ করছি। সকল প্রকার অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মতামত জানান