সোনারগাঁ সন্তান মোহাম্মদ বিন ইয়ামিন তারেক জিয়া সাইবার ফোর্স পরিচালনা পরিসদ সদস্য

প্রকাশিত

 

সোনারগাঁ সন্তান মোহাম্মদ বিন ইয়ামিন তারেক জিয়া সাইবার ফোর্স পরিচালনা পরিসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে” প্রযুক্তি, ঐক্য, প্রগতি” এই মূলমন্ত্রকে ধারন করে এবং তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহায়ক শক্তি হিসেবে কার্যকর ভূমিকা পালনের লক্ষে “তারেক জিয়া সাইবার ফোর্স” এর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল, সুসংগঠতি ও যুগোপযোগী করে তোলার উদ্দেশ্যে ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিসদ গঠন করা হলো, যাহা সংগঠনের গঠনতন্ত্রের অনুরূপ। ১৯ সদস্যের অন্যতম সদস্য হিসেবে সোনারগাঁ সন্তান মোহাম্মদ বিন ইয়ামিনকে পরিচালনা পরিসদ সদস্য নির্বাচিত করায় সোনারগাঁবাসী বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোহাম্মদ বিন ইয়ামিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মোহাম্মদ বিন ইয়ামিন ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতির থাথে যুক্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি, সনমান্দী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক, দুবাই সিটি বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক এবং তারেক জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সম্পাদক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান কমিটি আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সংগঠনের নিতী, দিকনির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.এ. জাহান (উপদেষ্টা) ও নিক্সন চৌধুরী, সাদেক হোসেন, জাহানারা আক্তার শিমলা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, তারেক ইসলাম, ফাতেমা খানম, ফারজানা নিপা, হাজী জাহিদুল ইসলাম রাসেল, মাইন উদ্দীন, এস.এম. সাগর, পলাশ মন্ডল, এ্যাডভোকেট খন্দকার শফি নেওয়াজ নাসির, ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, এ্যাডভোকেট মোঃ শাহনেওয়াজ খাঁন, ইঞ্জিনিয়ার সৈয়দ রেজা খান, আব্দুল হামিদ তালুকদার এবং মোহাম্মদ বিন ইয়ামিনকে পরিচালনা পরিসদ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এম. এ. জাহান

আপনার মতামত জানান