সোনারগাঁ উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৫ আগষ্ট সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) মোস্তফা মুন্না, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁ থানা ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলার সকল দপ্তরের অফিসার বৃন্দ ও পৌরসভা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

আপনার মতামত জানান