ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ আইসিইউতে


ডেইলি সোনারগাঁ >>

কিংবদন্তি নাট্যকার ও ভাষাসৈনিক অধ্যাপক মমতাজউদদীন আহমদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক রতন সিদ্দিকী। তিনি জানান, মমতাজউদদীন আহমদের ছেলে সেজান মাহমুদ তিতাস যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ দেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। মমতাজউদদীন আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।