তারেক জিয়া সাইবার ফোর্স পরিচালনা পরিসদ গঠিত

প্রকাশিত

 

বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে” প্রযুক্তি, ঐক্য, প্রগতি” এই মূলমন্ত্রকে ধারন করে এবং তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহায়ক শক্তি হিসেবে কার্যকর ভূমিকা পালনের লক্ষে “তারেক জিয়া সাইবার ফোর্স” এর সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল, সুসংগঠতি ও যুগোপযোগী করে তোলার উদ্দেশ্যে ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিসদ গঠন করা হলো, যাহা সংগঠনের গঠনতন্ত্রের অনুরূপ।

এই পরিচলান পরিসদ সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে দায়িত্ব পালন করবে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সংগঠনের নিতী, দিকনির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.এ. জাহান (উপদেষ্টা) ও নিক্সন চৌধুরী, সাদেক হোসেন, জাহানারা আক্তার শিমলা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, তারেক ইসলাম, ফাতেমা খানম, ফারজানা নিপা, হাজী জাহিদুল ইসলাম রাসেল, মাইন উদ্দীন, এস.এম. সাগর, পলাশ মন্ডল, এ্যাডভোকেট খন্দকার শফি নেওয়াজ নাসির, ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, এ্যাডভোকেট মোঃ শাহনেওয়াজ খাঁন, ইঞ্জিনিয়ার সৈয়দ রেজা খান, আব্দুল হামিদ তালুকদার এবং মোহাম্মদ বিন ইয়ামিনকে পরিচালনা পরিসদ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এম. এ. জাহান

আপনার মতামত জানান