জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবা শাহজাহান খান।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শনিবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন শাহজাহান খান। পোস্টে ছেলের একটি ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’


আপনার মতামত জানান