সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও ক্রীড়া প্রেমীদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বাদ আসর থেকে সোনারগাঁ স্টেডিয়াম মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আল মাহমুদ সানির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, বিএনপি নেতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএম ডালিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ ডি এম বাকির জুয়েল, সাধারণ সম্পাদক মো. হাসান উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সালেহ মুসা, বৈদ্যের বাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াবিদ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

আপনার মতামত জানান