যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে – এমপি মান্নান

প্রকাশিত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
যুবকরাই দেশের ভবিষ্যৎ শক্তি। উন্নত বাংলাদেশ বির্নিমাণে যুবসমাজকে সুশিক্ষা ও কারিগরিদক্ষতা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু মাদকের ভয়াল থাবা এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমাদের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করেছেন তা বাস্তবায়নে যুবদলকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান যুবদল আযোজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বারদী মাঠে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও যুবদল নেতা করিম রহমানের তত্ত্বাবধানে যুবদল আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাদক কারবারী ও চাঁদাবাজদের উদ্দেশে এমপি মান্নান হুশিয়ার করে বলেন, তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে। আইনের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।

এ সময় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো তদবির শুনবেন না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা নির্ভয়ে কাজ করবেন। কোন অপরাধীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব সহ জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

আপনার মতামত জানান