উপজেলায় নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন নবনির্বাচিত এমপি মান্নান

প্রকাশিত

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান প্রথমবারের মত সোনারগাঁ উপজেলা প্রশাসন ভবনের এমপি’র কার্যালয়ে অফিস করেছেন।

সোমবার সকাল ১০টা ১০ মিনিটে নিজ কার্যালয়ে প্রবেশের পূর্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এমপির একান্ত সহকারী মো. সেলিম হোসেন দিপু বলেন, “ এমপি সাহেব প্রথম অফিস করেছেন। তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।”

উপজেলা প্রশাসন ভবনের অর্কিড কনফারেন্স হলে দলীয় নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারিদের সাথে পরিচিতি পর্বের পরে কুশল বিনিময় করেন।

অফিসের ১ম দিনেই জনগনের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে দুইদিন অফিস করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারন সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম প্রমূখ।

 

আপনার মতামত জানান