ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা
বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ সোহেল রানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ সহ বৈদ্যের বাজার ইউনিয়নের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের সওগাত নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আরও উল্লেখ করেন,ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় সোহেল রানা বলেন: ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে দেশের ও জনগনের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোনারগাঁ ও বৈদ্যের বাজারবাসী সহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক।।


আপনার মতামত জানান