আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা জানালেন সাবেক এমপি খোকা
বিশেষ প্রতিনিধি:
উত্সবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।
লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি আশা করি সোনারগাঁয়ের নতুন রাজনৈতিক পরিবেশ ঐতিহাসিক এই অঞ্চলজুড়ে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।
এছাড়াও তিনি বলেন, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’
লিয়াকত হোসেন খোকা বলেন, আমি এমপি থাকাকালীন আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আমি সার্বক্ষণিক সফলতা কামনা করি।


আপনার মতামত জানান